হোম » প্রধান সংবাদ » ঠাকুরগাঁওয়ে মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা

ঠাকুরগাঁওয়ে মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা

মোঃ ইসলাম ঠাকুরগাঁ জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। গতকাল বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিমের সভাপতিত্বে বক্তব্য দেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুর কুতুবুল আলম, সিভিল সার্জন ডা: মাহফুজার রহমান সরকার, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কামাল হোসেন, জেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার বদরুদ্দোজা বদর, জেলা আ’লীগের সহ-সভাপতি মাহাবুবুর রহমান খোকন,
সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, ঠাকুরগাঁও প্রেস ক্লাব সভাপতি মনসুর আলী, জেলা শিক্ষা অফিসার খন্দকার আলাউদ্দিন আল আজাদ, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জবেদ আলী, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হারুন অর রশিদ প্রমুখ। সভায়  মহান বিজয় দিবস উদযাপনে বিভিন্ন পদক্ষেপ গ্রহন করা হয়।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!