
মো তারিকুর রহমান চুয়াডাংগা প্রতিনিধি: বুধবার ২ ডিসেম্বর ঝিনাইদহ থানাধীন ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে হলিধানি সাকিনস্থ ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজ এর মেইন গেটের সামনে পাকা রাস্তার উপর চেকপোস্ট বাসায়।এ সময় একটি মোটরসাইকেলে চুয়াডাঙ্গার দিক থেকে ঝিনাইদহের দিকে আসার সময় ভেটেরিনারি কলেজের সামনে তাকে সিগন্যাল দিলে সে সিগন্যাল না মেনে মোটরসাইকেল চালিয়ে চলে যেতে থাকে।
এ সময় ডিবি পুলিশের একটি টিম তার পিছু ধাওয়া করে ঝিনাইদহ থানাধীন লেবুতলা গ্রামের খালধার পশ্চিমপাড়া সাকিনস্থ জনৈক কুশই মন্ডলের গোয়াল ঘরের পিছনে লিচু গাছের নিচ হইতে চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানাধীন অাকন্দবাড়ীয়া গ্রামে মোঃঅাঃ হান্নান এর ছেলে মোঃ বকুল হোসেন (৩৩) কে আটক করে ডিবি পুলিশ। এ সময় ৫৮ ( অাটান্ন) বোতল ফেন্সিডিল উদ্ধার করে ডিবি পুলিশ। আটককৃত আসামির বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলার প্রক্রিয়া চলছে।

আরও পড়ুন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা
রাতেও বন্যার্ত মানুষের পাশে এমপি আব্দুস সাত্তার
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী