হোম » প্রধান সংবাদ » ঠাকুরগাঁওয়ে আদিবাসী ও দলিতদের জরুরী আর্থিক সহায়তা

ঠাকুরগাঁওয়ে আদিবাসী ও দলিতদের জরুরী আর্থিক সহায়তা

মোঃ ইসলাম, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ  ঠাকুরগাঁওয়ে কোভিড-১৯ মোকাবেলায় উপকারভোগীদের মাঝে জরুরী আর্থিক সহায়তা প্রদান করা হয়। বৃহস্পতিবার ইএসডিও’র সদর উপজেলা শাখা কার্যালয়ে এ বিতরণ অনুষ্ঠিত হয়। ইএসডিও’র আয়োজনে ও হেকস ইপারের সহায়তায় সহায়তা প্রদান অনুষ্ঠানে ইএসডিও’র প্রেমদীপ প্রকল্পের ফোকাল পার্সন শামীম হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন, প্রধান অতিথি সহকারী কমিশনার (ভ’মি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান সোহাগ,
বিশেষ অতিথি ঠাকুরগাঁও প্রেস কাবের সভাপতি মনসুর আলী, প্রকল্প সমন্বয়কারী কাজী মো: সেরাজুস সালেকীন, উপজেলা ম্যানেজার ঝর্না বেগম প্রমুখ। এ সময় আদিবাসী-দলিত ও মূলশ্রোতধারার ১ হাজার ২৩৫ হতদরিদ্র পরিবারের মধ্যে ৫০৮টিকে ১ হাজার করে নগদ এবং ৭২৭টি পরিবারকে বিকাশের মাধ্যমে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!