
মোঃ শাহেদঃ বাঁশখালী(চট্টগ্রাম) প্রতিনিধিঃ চট্টগ্রাম-কক্সবাজার উপকূলীয় অঞ্চলের ৩৪ জন জলদস্যু তাদের অস্বাভাবিক জীবন জলদস্যুতা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার লক্ষে আত্মসমর্পণ করেছেন। বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুর ১২ টায় চট্টগ্রামের বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে র্যাব-৭ কর্তৃক আয়োজিত আত্মসমর্পণ অনুষ্ঠানে প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের উপস্থিতিতে তারা আত্মসমর্পণ করেছেন।

র্যাব-৭ এর অধিনায়ক লেঃ কর্ণেল মশিউর রহমান জুয়েলের সভাপতিত্বে এই আত্মসমর্পণ অনুষ্ঠানে কক্সবাজারের জেলার কুতুবদিয়া, মহেশখালী, পেকুয়া, চকরিয়া উপজেলা ও চট্টগ্রামের বাঁশখালী উপজেলার মোট ৩৪ জন জলদস্যু আত্মসমর্পণ করেছেন।
আত্মসমর্পণকারী জলদস্যুরা হলেন– মহেশখালীর বাইশ্যা বাহিনী ও ফুতুক বাহিনীর মো. আব্দুল হাকিম ওরফে বাইশ্যা ডাকাত (৫২), মো. আহামদ উল্লাহ (৪২), মো. আব্দুল গফুর ওরফে গফুর (৪৭), মো. দিদারুল ইসলাম ওরফে পুতিক্যা (৩২), মো. জসিম উদ্দিন (২৬), মো. মিজানুর রহমান (২৩), মো. আবু বক্কর সিদ্দিক ওরফে বাইশ্যা (২৯), মো. বেলাল মিয়া (৩০), মো. আব্দুল হাকিম ওরফে বাক্কু (৩৫), মো. রশিদ মিয়া (৩৬)।
কুতুবদিয়ার খলিল বাহিনীর সদস্য, আব্দুর রহিম (৬৪), মো. মাহমুদ আলী ওরফে ভেট্টা, মো. ওবায়দুল্লাহ (৩৬), মো. ইসমাইল (২৪), সাহাবুদ্দিন ওরফে টুন্নু (৩২)। পেকুয়ার বাদশা বাহিনীর মো. নিজাম উদ্দিন ভাণ্ডারী, মো. ইউনুস (৫১), মো. কামাল উদ্দিন (৪৭), মো. আব্দু শুক্কুর (২৮), মো. ইউনুচ (৪২), জিয়া বাহিনী ও নাছির বাহিনীর সাহাদাত হোসেন (দোয়েল) (৪১), মো. পারভেজ (৩৩), মো. নাছির (৫১), আমির হোসেন (৪৮), মো. সাকের (৪০)।
চকরিয়ার কালাবদা বাহিনীর মো. সেলিম বাদশা (৩৪), মো. আব্দুল গফুর ওরফে গফুর, মো. আবু বক্কর সিদ্দিক (৩১), মো. মামুন মিয়া (২৭) ও মো. মন্জুর আলম (৪২)। এবং বাঁশখালীর রমিজ বাহিনীর মো. ইউনুস (৫৬), মো. তৌহিদ ইসলাম (৩৪), মো. ফেরদৌস (৫২), মো. রেজাউল করিম (৪০)। এসময় দেশি-বিদেশি মোট ৯০টি অস্ত্র, ২০৫৬ রাউন্ড গুলি/কার্তুজ জমা দেয় আত্মসমর্পণকারী জলদস্যুরা।
উক্ত আত্মসমর্পণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শামসুল হক টুকু এমপি, বাঁশখালীর আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি, আশেক উল্লাহ রফিক এমপি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দিন, পুলিশ মহাপরিদর্শক বেনজীর আহমেদ, র্যাবের ভারপ্রাপ্ত মহাপরিচালক তোফায়েল মোস্তফা সারোয়ার, চট্টগ্রাম পুলিশের রেঞ্জ অফিসার আনোয়ার হোসেন পিপিএম, চট্টগ্রাম পুলিশ সুপার এস এম রাশেদুল হক, অতিরিক্ত চট্টগ্রাম জেলা প্রশাসক শরীফ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
ঋণের চাপে ফায়ার সার্ভিস কর্মীর আত্মহত্যা, তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকদের বাধার অভিযোগ
বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নতুন নাম ঘোষণা
সিরাজগঞ্জে শিশু ধর্ষণ, প্রধান আসামি ঢাকা থেকে গ্রেফতার