হোম » প্রধান সংবাদ » গাইবান্ধা শহরের বিস্কুট কারখানার শব্দ দুষণে অসুস্থ পাশ্ববর্তী বাসিন্দা

গাইবান্ধা শহরের বিস্কুট কারখানার শব্দ দুষণে অসুস্থ পাশ্ববর্তী বাসিন্দা

শাহজাহান সিরাজ, গাইবান্ধা : গাইবান্ধা শহরের পুর্বপাড়ায় অবস্থিত ইজি ফুডস নামের একটি বিস্কুট কারখানার যন্ত্রপাতির শব্দে অতিষ্ট পাশ^বর্তী বসতবাড়ির বাসিন্দারা। এ বিষয়ে গাইবান্ধার উর্দ্ধতন প্রশাসনের কর্তাব্যক্তিদের জরুরী হস্তক্ষেপ চেয়েছেন ভুক্তভোগী ঐ পরিবার। জানাগেছে, শহরের পুর্বপাড়ার ৯ নং ওয়ার্ডের বাসিন্দা হাজী
সুরজ্জামান সরকারের বসতবাড়ির সাথেই ইজি ফুডস নামের একটি বিস্কুট কারখানা গড়ে তোলেন শাহারুল ইসলাম নামের এক ব্যবসায়ি।

 

ঐ কারখানার যন্ত্রপাতির বিকট শব্দে প্রতি রাতেই অসহ্য যন্ত্রনা এবং কষ্টে অতিষ্ট প্রতিবেশীরা। এ বিষয়ে একাধিকবার বলার পরও কারখানা কর্তৃপক্ষ শব্দ দুষণ বন্ধে কোনোরুপ ব্যবস্থা না নেয়ায় হাজী সুরুজ্জামান সরকারের স্ত্রী গুরুত্বর অসুস্থ হয়ে পড়েন। বর্তমানে তিনি রংপুর মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন। এ বিষয়ে ঐ বিস্কুট কারখানা ইজি ফুডস এর স্বত্বাধিকারী শাহারুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ঐ প্রতিবেশীর কথামতো আমরা আমাদের মেশিনগুলো অন্য দিকে সরিয়ে নেবো। এবং কিভাবে শব্দ কমানো যায় সে বিষয়ে খুব শীঘ্রই প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!