
মিজানুর রহমানঃ লালমনিরহাটের পাটগ্রামে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে পাটগ্রাম থানা পুলিশ এক যুবককে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার ওই যুবকের নাম হাসানুর রহমান (২৩)। তিনি দহগ্রাম ইউনিয়নের ৫নং ওয়ার্ডের নতুনপাড়া এলাকার হামিদুল ইসলামের ছেলে। তিনি পেশায় ট্রাক্টর চালক। এ ঘটনায় ছাত্রীর বাবা পাটগ্রাম থানায় বাদি হয়ে একটি অভিযোগ দায়ের করে
অভিযোগ সূত্রে জানা গেছে, ওই ছাত্রীর প্রতিবেশী ও পরিচিত হাসানুর রহমান। মেয়েটিকে স্কুল যাওয়া-আসার পথে প্রায় উত্ত্যক্ত করে প্রেমের প্রস্তাব দেয় ওই যুবক। তাঁর প্রস্তাবে রাজি না হওয়ায় এক পর্যায়ে সে হুমকি দেয়। এর পর গত শুক্রবার (৩০ অক্টোবর) রাত ৯টার দিকে ৬ষ্ঠ শ্রেণির ওই ছাত্রীকে বিভিন্ন প্রলোভনে একই এলাকার হামিদুল ইসলামের ছেলে হাসানুর রহমান (২৩) ধর্ষণের চেষ্টা করে। এ সময় মেয়েটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে পালিয়ে যায় হাসানুর।
রবিবার (১ নভেম্বর) মেয়ের বাবা পাটগ্রাম থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ৩ জনকে আসামি করে একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের পর পুলিশ অভিযান চালিয়ে ওই দিনই হাসানুর রহমানকে গ্রেপ্তার করে।
এ বিষয়ে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত জানান, মেয়েটির বাবা পাটগ্রাম থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছে। অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার লালমনিরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।’

আরও পড়ুন
বগুড়া শেরপুরের চুরি মামলার তদন্তে প্রাপ্ত আসামি আফিল পিন্টু গ্রেপ্তার
ভৈরব প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি আনোয়ার, সম্পাদক সোহেল
ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম