হোম » সারাদেশ » ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম

ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম

বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রতিনিধি: দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী হয়ে পড়া বন্দর উপজেলা ধামগড় ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের হালুয়াপাড়া এলাকার একটি গুরুত্বপূর্ণ রাস্তা হালুয়াপাড়া দশদোনা জিন্নত আলীর দোকান হইতে রশীদ সাহেব এর দোকান পর্যন্ত

নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার করে এলাকাবাসীর প্রশংসা কুড়িয়েছেন,ধামগড় ইউনিয়ন ৩ নং ওয়ার্ডের বিএনপির সভাপতি ও মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম। স্থানীয়দের উদ্যোগ ও জনদুর্ভোগের কথা বিবেচনা করে তিনি ব্যক্তিগত অর্থায়নে তার উদ্যোগে রাস্তার মেরামত কাজ সম্পন্ন করেন। এতে প্রতিদিনের যাতায়াত অনেক সহজ হয়েছে বলে জানান এলাকাবাসী। বিশেষ করে শিক্ষার্থী, কৃষক, শ্রমজীবী মানুষ ও সাধারণ পথচারীরা এ উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন।
এ সময় শফিকুল ইসলাম বলেন, “জনগণের সেবা করাই আমার মূল লক্ষ্য। নির্বাচনের জন্য নয়, মানুষের কষ্ট লাঘবের উদ্দেশ্যেই আমি নিজস্ব অর্থায়নে এই রাস্তার সংস্কারের উদ্যোগ নিয়েছি। ভবিষ্যতেও এলাকার উন্নয়নে আন্তরিকভাবে কাজ করে যাব, ইনশাআল্লাহ।”
তিনি আরও বলেন, “ধামগড় ৩ নং ওয়ার্ডের প্রতিটি মানুষের সুখ-দুঃখে পাশে থাকতে চাই। জনগণের সহযোগিতা ও দোয়া পেলে এলাকার সার্বিক উন্নয়নে আরও বড় পরিসরে কাজ করার চেষ্টা করব। এবং সবার কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশা করেছেন,ধামগড় ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম।

স্থানীয় বাসিন্দারা জানান, রাস্তার বেহাল অবস্থার কারণে দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাতে হচ্ছিল। শফিকুল ইসলামের এই উদ্যোগে তাদের ভোগান্তি অনেকটাই কমেছে। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও তিনি এলাকার উন্নয়নে একইভাবে ভূমিকা রাখবেন।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!