
গোলাম রব্বানী দুলাল,আদমদীঘি উপজেলা প্রতিনিধিঃ বগুড়ার আদমদিঘীর সান্তাহারে ট্রেনে কাটাপড়া দুই ব্যক্তির লাশ উদ্ধার করেছে রেলওয়ে থানা পুলিশ। শনিবার রাতে ও রবিবার সকালে পৃথক দুটি জায়গায় এ দুটি লাশ উদ্ধার করা হয়। এবিষয়ে নিশ্চিত করেন সান্তাহার রেলওয়ে থানার উপ-পরিদর্শক মোঃ মোস্তফা কামাল।
মোস্তফা কামাল জানান, সান্তাহার রেলওয়ে থানাধীন নাটোর ইয়াসিনপুর মধ্যবর্তী স্থানে শনিবারে রাতে কোন এক সময় ট্রেনে কাটা পড়ে ৩৩ বছর বয়সী এক অজ্ঞাত ব্যক্তির মৃত্যু হয়। এ রির্পোট লেখা পর্যন্ত তার পরিচয় এখনো মিলেনি। এবং রবিবার সকাল সাড়ে ৯টায় বাসুদেবপুর মধ্যবর্তী স্থানে উত্তরা ট্রেনে কাটা পড়ে জুয়েল দেওয়ান (২২) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃত জুয়েল দেওয়ান ফরিদপুরের আমহাঁটি এলাকার শাহজাহান দেওয়ানের ছেলে। এ ঘটনায় রবিবার সন্ধ্যায় রেলওয়ে থানায় দুটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন
বগুড়া শেরপুরের চুরি মামলার তদন্তে প্রাপ্ত আসামি আফিল পিন্টু গ্রেপ্তার
ভৈরব প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি আনোয়ার, সম্পাদক সোহেল
ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম