হোম » প্রধান সংবাদ » চুয়াডাঙ্গা সদরের কুতুবপুর গ্রামে র‍্যাবের অভিযানে  অস্ত্রসহ গ্রেপ্তার    এক  । 

চুয়াডাঙ্গা সদরের কুতুবপুর গ্রামে র‍্যাবের অভিযানে  অস্ত্রসহ গ্রেপ্তার    এক  । 

মো: তারিকুর রহমান  চুয়াডাঙ্গা প্রতিনিধি :  চুয়াডাঙ্গা সদর থানাধীন কুতুবপুর গ্রামে র‍্যাব সদস্যরা অভিযান পরিচালনা করে একটি সচল ওয়ান শুটার গান ও এক রাউন্ড গুলিসহ মোঃ সুলতান আলী মণ্ডল (৫৭) নামের চিহ্নিত এক সন্ত্রাসীকে আটক করেছে। আটককৃত সুলতান আলী মণ্ডল কুতুবপুর (দক্ষিণ পাড়া) গ্রামের মৃত ফকির মণ্ডল ওরফে ফকির চাঁদ মণ্ডলের ছেলে।
বুধবার (৩০শে সেপ্টেম্বর) বিকাল ৫টার দিকে কুতুবপুর গ্রাম থেকে তাকে  আটক করে ঝিনাইদহ ক্যাম্পের র‍্যাব সদস্যরা।র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকালে সিপিসি-২, র‍্যাব-৬ এর কোম্পানি কমাণ্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কামাল উদ্দিন এবং স্কোয়াড কমান্ডার এএসপি শফিকুর রহমানের নেতৃত্বে র‍্যাবের চৌকস টিম চুয়াডাঙ্গা সদরের কুতুবপুর গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় কুতুবপুর বাজারস্থ কুতুবপুর মাধ্যমিক বিদ্যালয়ের বিপরীত দিকের পাকা রাস্তার পশ্চিম পার্শ্ব হতে একটি ওয়ান শুটার গান ও এক রাউন্ড গুলিসহ সুলতান মণ্ডল নামের এক চিহ্নিত সন্ত্রাসীকে আটক করা হয়।
তার নামে চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এর আগে সে আলমডাঙ্গা থানার একটি অস্ত্র মামলায় ১৪ বছর সশ্রম কারাদণ্ড ভোগ করেছে। আটককৃত আসামিকে উদ্ধারকৃত আলামতসহ চুয়াডাঙ্গা সদর থানায় হস্তান্তর করে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সিপিসি-২, র‍্যাব-৬, ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কমাণ্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কামাল উদ্দিন।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!