
মো: তারিকুর রহমান চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গা জীবননগর থানার পুলিশ সদস্যরা অভিযান পরিচালনা করে ৪ জুয়াড়িকে আটক করেছে। এ সময় তাদের কাছ থেকে ১২৯০ (এক হাজার দুইশত নব্বই) টাকা ও এক পেডি তাস উদ্ধার করা হয়। আটককৃতরা হলো জীবননগর থানাধীন কয়া গ্রামের আশাদুল হকের ছেলে সমারুল হক (২০), আসানবারির ছেলে দুলাল (২৬), সহিদুল ইসলামের ছেলে সোহেল ইসলাম (২৯) এবং আফিল উদ্দিনের ছেলে মহিদুল ইসলাম (২৯)।
বুধবার (৩০শে সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার সময় তাদের আটক করে জীবননগর থানা পুলিশ।
থানাসূত্রে জানা যায় , গোপন সংবাদের ভিত্তিতে জীবননগর থানার ওসি মোঃ সাইফুল ইসলামের নির্দেশে এসআই বাবুল ইসলামের নেতৃৃত্বে একদল চৌকস পুলিশ সদস্য কয়া গ্রামে অভিযান পরিচালনা করে। অভিযানে জুয়া খেলার সময় ৪ জুয়াড়িকে হাতেনাতে আটক করা হয়।
তাদের কাছ থেকে নগদ ১২৯০ টাকা ও এক পেডি তাস উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে জীবননগর থানায় জুয়া আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইফুল ইসলাম।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২