
আরিফুল ইসলাম(আরিফ) ময়মনসিংহ, ভালুকা,প্রতিনিধিঃ-ময়মনসিংহ জেলা ছাত্রলীগের উদ্যোগে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্থতায় ও দীর্ঘায়ু কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রাষ্ট্রনায়ক দেশরত্ন শেখ হাসিনার ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষে মাননীয় গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী,জননেতা শরিফ আহমেদের নির্দেশনায় ময়মনসিংহ জেলা ছাত্রলীগের অন্যতম নেতা হুসাইন মোহাম্মদ আফজাল মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্থতায় ও দীর্ঘায়ু কামনায় দোয়া ও মিলাদ মাহফিলটি আয়োজন করেন।
একঝাঁক তরুণ নেতাকর্মী নিয়ে জেলা ছাত্রলীগ নেতা করেনাকালীন সময়ে বিশেষ অবদানকারী ব্যাক্তিত্ব হুসাইন মোহাম্মদ আফজাল এবং হবিরবাড়ীর ইয়াং সোসাইটি ক্লাবের চেয়ারম্যান,হাজী শফিকুল ইসলাম ময়মনসিংহ শহরের ভাষা সৈনিক সামসুল হক মুক্ত মঞ্চে দোয়া, মাহফিল এবং মোনাজাত শেষে বিভিন্ন স্থানে সাধারন জনগণ সহ অসহায়দের মিষ্টি বিতরণ ও প্রধানমন্ত্রীর সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া কামনা করেন।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য