
মিজানুর রহমানঃ লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ধর্ষণের শিকার নির্যাতিত মায়েদের পাশে দাঁড়িয়েছে লালমনিরহাট পুলিশ সুপার আবিদা সুলতানার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনার্স ৯১-৯২ ব্যাচের বন্ধু সংগঠন।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, নির্যাতিত মায়েরা ধর্ষণের শিকার হয়ে কেউ বাচ্চার জন্ম দিয়েছে কেউ বর্তমানে গর্ভাবস্থায় দিনযাপন করছে। তাদেরকে সাবলম্বী করে গড়ে তুলতে ওই বন্ধু সংগঠনের পক্ষ থেকে ৫ জন মায়ের প্রত্যেকের হাতে একটি করে সেলাই মেশিন ও নগদ তিন হাজার করে টাকা সহায়তা প্রদান করা হয়।
২৫ সেপ্টেম্বর সকাল সাড়ে ১১ টায় উপজেলার শহীদ আফজাল মিলনায়তনে লালমনিরহাট পুলিশ সুপার আবিদা সুলতানার সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন বন্ধু সংগঠনের সদস্য ও এটিএন বাংলার নিউজ এডিটর নাদিরা কিরন, সদস্য মোস্তফা আল মামুন, মনির হোসেন এবং লালমনিরহাট অতিরিক্ত পুলিশ সুপার (হেড কোয়ার্টার) আতিক, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) রবিউল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) তাপস সরকার, পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত, পুলিশ পরিদর্শক (তদন্ত) হাফিজুল ইসলাম, পুলিশ পরিদর্শক (ট্রাফিক) সাদাকাত প্রমুখ।
লালমনিরহাট পুলিশ সুপার আবিদা সুলতানা বলেন, নির্যাতিত মায়েদেরকে সমাজে প্রতিষ্ঠিত করতে আমাদের ‘বন্ধু সংগঠন’এগিয়ে এসেছে। তাদেরকে প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।

আরও পড়ুন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা
রাতেও বন্যার্ত মানুষের পাশে এমপি আব্দুস সাত্তার
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী