হোম » প্রধান সংবাদ » শ্রীবরদিতে শিক্ষক শিক্ষা অফিসারদের সাথে ভার্চ্যুয়াল সভা করলেন প্রধান শিক্ষক  রেজাউল  

শ্রীবরদিতে শিক্ষক শিক্ষা অফিসারদের সাথে ভার্চ্যুয়াল সভা করলেন প্রধান শিক্ষক  রেজাউল  

মোঃ আঃ করিম, শেরপুরঃ  করোনা ভাইরাস মহামারির মধ্যে অনলাইলে ক্লাস চললেও বন্ধ আছে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। করোনা রোধে অনলাইন ক্লাস কার্যক্রম তদারকি করছেন প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষা অফিসারা। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক অনলাইন ভিত্তিক ক্লাস কার্যক্রম তদারকির জন্য ২৬ সেপ্টেম্বর শুক্রবার রাত ০৯ টায় শেরপুর শ্রীবরদি উপজেলার বানিবাইদ এ, এ, এম, পি উচ্চ বিদ্যালয় কতৃক আয়োজিত ভার্চ্যুয়াল মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত ভার্চ্যুয়াল মতবিনিময় সভার সভাপতিত্ব করেন উপজেলার বার বার নির্বাচিত শ্রেষ্ঠ প্রধান শিক্ষক মোঃ রেজাউল করিম, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  উপজেলা শিক্ষা অফিসার আলহাজ্ব রহুল আমিন তালুকদার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন      উপজেলা একাডেমিক সুপার ভাইজার মোঃ মোশারফ হোসেন, সহকারি প্রধান শিক্ষক মোঃ ইজ্জত আলী, সহকারী শিক্ষক গোলাম মোস্তফা, নুর ইসলাম, আবু সাইদ, মারুফা, রুবিনা, মিজান, মোস্তাফিজ সহ আরও অনেকে।

ভার্চ্যুয়াল মতবিনিময় সভার সভাপতি ও প্রতিষ্ঠান প্রধান শিক্ষক মোঃ রেজাউল করিম বলেন, সীমান্ত উপজেলা শ্রীবরদিতে আমরাই  অনলাইন ক্লাস চালু করছি এবং তা অব্যাহত রাখব ইনশাআল্লাহ। এসময় তিনি আরও বলেন , সকল ছাত্র ছাত্রীদের মোবাইল ফোনে খোঁজ খবর নিতে শ্রেণি শিক্ষকদের পরামর্শ দেন। আপনারা শিক্ষার্থীদের স্বাস্থ্য, পড়াশোনা  সহ নানা বিষয়ে খোঁজ নিতে বলেন। এতে যা ব্যয় হবে তা আমি আপনাদের দিয়ে দিব।

  এসময় বিশেষ অতিথি মোঃ মোশারফ হোসেন বলেন, মাউশির নির্দেশনা মোতাবেক শ্রীবরদি উপজেলায় এই সর্ব প্রথম স্কুল কতৃক আয়োজিত ভার্চ্যুয়াল মতবিনিময় সভা। এসময় তিনি অনলাইন ক্লাস বিষয়ে সকল শিক্ষকদের প্রশংসা করেন। তিনি আরও বলেন, আপনারাদের অনলাইন বিষয়ে সহযোগিতার  প্রয়োজন হলে, আমাকে জানাবেন আমি সমাধানের চেষ্টা করব।  প্রধান অতিথি আলহাজ্ব মোঃ রহুল আমিন তালুকদার প্রধান শিক্ষক রেজাউল করিম সাহেবের প্রশংসা করেন ও সকল শিক্ষকদের প্রতি সন্তোষ প্রকাশ করেন।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!