
মোঃ আঃ করিম, শেরপুরঃ করোনা ভাইরাস মহামারির মধ্যে অনলাইলে ক্লাস চললেও বন্ধ আছে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। তবে, এ সময়েরও অনলাইন ক্লাস তদারকি করতে স্কুল-কলেজ আকস্মিক পরিদর্শন করতে হবে শিক্ষা কর্মকর্তাদের। আকস্মিক পরিদর্শনে অনলাইন ক্লাস তদারকি ও এ নিয়ে বিভিন্ন তথ্য সংগ্রহ করবেন জেলা ও উপজেলা শিক্ষা অফিসার। আাবার এসব তথ্য পাঠাবেন শিক্ষা অধিদপ্তরে।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক অনলাইন ভিত্তিক ক্লাস কার্যক্রম তদারকির জন্য ২৩ সেপ্টেম্বর বুধবার রাত ০৯ টায় শেরপুর শ্রীবরদি উপজেলায় ভার্চ্যুয়াল মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত ভার্চ্যুয়াল মতবিনিময় সভা পরিচালনা করেন উপজেলা একাডেমিক সুপার ভাইজার মোঃ মোশাররফ হোসেন, সভাপতিত্ব করেন উপজেলা শিক্ষা অফিসার আলহাজ্ব রহুল আমিন তালুকদার, প্রধান অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার মোঃ মোকছুদের রহমান
এসময় অনুষ্ঠান পরিচালক ও একাডেমিক সুপার ভাইজার মোঃ মোশারফ হোসেন বলেন, গত মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে দেশের সব জেলা-উপজেলা শিক্ষা কর্মকর্তা ও আঞ্চলিক উপপরিচালকদের এসব নির্দেশনা দিয়ে চিঠি পাঠানো হয়েছে।
অধিদপ্তর থেকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকায় মাঠ পর্যায়ের কোন-কোন কর্মকর্তা শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষা কার্যালয়গুলো নিয়মিতভাবে পরিদর্শনের প্রয়োজন অনুভব করছেন না। কিন্তু সরকারের উদ্যোগে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও শিক্ষা কর্মকর্তারা অত্যন্ত প্রশংসনীয়ভাবে টিভি ও অনলাইন ক্লাসে দ্রুত অভ্যস্থ ও দক্ষ হয়ে উঠছেন। ডিজিটাল লিটারেসির এই উত্তরণ যেন আরও ত্বরান্বিত হয় সে কারণে নতুনভাবে এবং নতুন উদ্যমে নিয়মিতভাবে শিক্ষা কার্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আকস্মিক পরিদর্শন করা অত্যাবশ্যক।
উক্ত মতবিনিময় সভার স্বাগতিক বক্তব্য প্রদান করেন উক্ত সভার সভাপতি ও উপজেলা শিক্ষা অফিসার আলহাজ্ব রহুল আমিন তালুকদার। এসময় প্রধান অতিথি জেলা শিক্ষা অফিসার মোঃ মোকছুদের রহমান তার বক্তব্যে বলেন, করোনা রোধে অনলাইন ভিত্তিক শিক্ষা কার্যক্রম চালু রাখার গুরুত্ব আরোপ করেন। ইতিমধ্যে যারা অনলাইন ক্লাস নিচ্ছেন তাদেরকে ধন্যবাদ জানান। তিনি আরও বলেন, মুজিব বর্ষে যারা এখনো বঙ্গবন্ধু মুজিব কর্নার প্রতিষ্ঠা করেননি, তারা অবশ্যই অতি তাড়াতাড়ি মুজিব বর্ষেই মুজিব কর্নার প্রতিষ্ঠা করবেন।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য