
আবু জাহের, শেরপুর, (বগুড়া) থেকে : বগুড়ার শেরপুরে সরকারি খাস জায়গায় দখল করে দাড়িয়ে থেকে ঘর নির্মান করে দিয়ে অর্থ বানিজ্য করার অভিযোগ উঠেছে আমিনুল ইসলামের বিরুদ্ধে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা ইউএনও বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করা করা হয়েছে।
অভিযোগ সুত্রে জানা যায়, ভবানিপুর ইউনিয়নের বিশ্বা দ্বি-মুখি উচ্চ বিদ্যালয়ের দক্ষিণ পাশ্বে সরকারি ১নং খাস খতিয়ানের জমি বিশ্বা মৌজার জেএল নং-৬৪, হাল দাগ নং-৯১৯,৯৩২ দাগের জমি বিশ্বা এলাকার
মৃত মতিউর রহমানের ছেলে আমিনুল ইসলাম দখল করে।
এবং সেই দখলকৃত জমি একই এলাকার সোলাইমানের ছেলে আরিফুল ইসলামের কাছে মোটা অংকের টাকা বিনিময় করে আমিনুল ইসলাম সেখানে দাড়িয়ে থেকে সরকারি খাস জায়গায় অবৈধভাবে ইট দিয়ে ঘর নির্মান করে দিচ্ছে। এ নিয়ে এলাবাসীর মাঝে ক্ষোভ বিরাজ করছে। অভিযোগে আরো উল্লেখ থাকে আমিনুল ইসলাম একজন ভুমিদস্যু, মাদকসেবী, সন্ত্রাসী হওয়ায় এলাকাবাসী তাকে কিছু বলার সাহস পাচ্ছে না। নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসী জানান, আমিনুল ইসলাম একজন ভুমিদস্যু, মাদকসেবী, সন্ত্রাসী হওয়ায় ভয়ে এলাকাবাসী তাকে কিছু বলতে পারে না।
উল্লেখ্য, বিশ্বা হইস্কুলে ম্যানেজিং কমিটি স্কুলের উন্নয়নের জন্য স্কুুলের পূর্ব ধারে সরকারি খাস জমিতে ৭টি দোকান ঘর নির্মান করে। বৃহস্পতিবার (২২ আগস্ট ১৯) সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী সেখের নির্দেশে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. আরাফাত হোসেন, শেরপুর থানার এস আই আব্দুল গফুর,
ইউপি ভূমি কর্মকর্তা এ.এস.এম মোশারফ হোসেনসহ পুলিশ বাহিনীর কর্মকর্তারা। উপস্থিত থেকে ভবানীপুর ইউনিয়নের বিশ্বা এলাকায় বিশ্বা হাইস্কুলের পূর্ব ধারে বিশ্বা মৌজার ১নং খাস খতিয়ান ভুক্ত ৯১৯ নং দাগে ১.৯ শতাংশ জমির উপর স্কুলের উন্নয়নের জন্য নির্মিত করা সেই ৭টি দোকান ঘর ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয়েছে। সেই দাগে আবার একজন মাদক সেবী সন্ত্রাসী কিভাবে ঘর নির্মান করে দেয়। এমন সাহস পেল কিভাবে। এলাকাবাসীর মাঝে একটাই প্রশ্ন। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত আলী সেখ বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান
বগুড়ায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা