
মু.তামিম সিফাতুল্লাহ: রাজশাহী মহানগরীর শ্রীরামপুর এলাকায় পদ্মা নদীতে ডুবে বিবেক কুমার ঘোষ (১৩) নামে এক শিশুর মৃত্যু হয়। আজ ভোরে এ দুর্ঘটনা ঘটে। বিবেক নগরীর সি এন বি মোড় এলাকার সন্ত্যষ কুমারের ছেলে এবং রিভারভিউ কালেক্টরেট স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র।
পরিবারের সূত্রে জানা যায়,আজ বৃহস্পতিবার সকালে পদ্মা নদীতে সাঁতার কাটতে গিয়ে তলিয়ে যায়। স্থানীয়রা চেষ্টা করে তাকে উদ্ধারে ব্যর্থ হলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দপ্তরের সঙ্গে যোগাযোগ করা হয়। খবর পেয়ে তাদের একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে বিবেককে উদ্ধার করে। পরে তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের ১৪ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। ওয়ার্ডে কর্তব্যরত চিকিৎসক বিবেককে মৃত ঘোষণা করেন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দপ্তরের প্রধান নুরুন্নবী বলেন, নদীর প্রবল স্রোতের কারণে বিবেক পানিতে ভারসাম্য হারিয়ে ফেলে। ফায়ার সার্ভিসের সদস্যরা নদীতে নেমে ১০ মিনিটের চেষ্টায় তাকে উদ্ধার করেন।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য