
মোঃ মাসুদ রানা রাশেদ, লালমনিরহাট:১৯ বছরেও এম.পি.ও হয়নি এখনও ৩শত ৫০জন ছাত্র-ছাত্রী অধ্যায়নরত রয়েছে। জানা যায়, লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের ২নং ফুলগাছ আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের মানবেতর জীবন যাপন। আরও জানা গেছে, ওই বিদ্যালয়টি ১/১/২০০০ইং সালে স্থাপিত হওয়ার পর প্রাথমিক অনুমতি পায় ১/১/২০০১ইং, একাডেমিক স্বীকৃতি ১/১/২০০৪ইং এবং ২০১১ইং সালে উচ্চ বিদ্যালয় হিসাবে পরিচালিত হয়ে আসছে। লালমনিরহাট সদরের ধরলা ও রত্নাই নদীর পাশে প্রত্যন্ত চর অঞ্চল ও জনবহুল এলাকায় অবস্থিত বিদ্যালয়টিতে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত প্রায় ৩শত ৫০জন ছাত্র-ছাত্রী রয়েছে।
ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হযরত আলী জানান, লালমনিরহাটের বিশিষ্ট রাজনীতিবিদ আ’লীগ নেতা ও সাবেক সংসদ সদস্য মরহুম ইঞ্জিঃ আবু সালেহ মোহাম্মদ সাইদ দুলাল এর বিশেষ উদ্যোগ ও আলহাজ্ব আঃ রহমান এবং এলাকাবাসীর দেয়া ৭৫শতাংশ জমিতে স্থাপিত বিদ্যালয়টি শুরু থেকেই ফলাফলে সফলতা অর্জন করে আসলেও সারাদেশে নন-এম.পি.ও স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরী এম.পি.ও আওতায় নেওয়া হলেও লালমনিরহাট সদর উপজেলায় ওই সুনাম ধন্য প্রতিষ্ঠানটি এম.পি.ও না হওয়ায় ১৯জন শিক্ষক-কর্মচারী ও অভিভাবক মহলে হতাশা বিরাজ করছে।
অপরদিকে বড় বাসুরিয়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ও সোনাতলা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়সহ মোট ১১টি বিদ্যালয় ও ৪টি মাদ্রাসা, লালমনিরহাট সদর থেকে এম.পি.ও-তে বাদ পড়েছে। ফলে ওই প্রতিষ্ঠানগুলোর প্রায় ২শতজন শিক্ষক-কর্মচারীর মাঝে হতাশা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। এম.পি.ও না হওয়ায় কয়েক হাজার শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। শিক্ষক সমিতির নেতারা ও অভিভাবক মহল অবিলম্বে বাদ পড়া প্রতিষ্ঠানগুলোকে এম.পি.ও তে অর্ন্তভূক্তির জোর দাবী জানিয়েছে।

আরও পড়ুন
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান
বগুড়ায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা