
চাটখিল থেকে মনির হোসেন সোহেল (চাটখিল প্রতিনিধি) : বর্তমানে ওমানের নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার গোলাম সারোয়ার কে মালেশিয়ার নতুন হাইকমিশনার নিযুক্ত করা হয়েছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কতৃক জানা যায় ।
বর্তমানে তিনি ওমানের হাইকমিশনারের দায়িত্ব পালন করছেন। তিনি বর্তমানে মালেশিয়ার হাইকমিশনারের দায়িত্বে থাকা মো: শহিদুল ইসলামের স্থলাভিষিক্ত হবেন। শীঘ্রই তিনি আনুষ্ঠানিকতা শেষ করে মালেশিয়া দায়িত্ব শুরু করবেন বলে জানা যায়।
রাষ্ট্রদুত গোলাম সারোয়ার দশম বিসিএস পরিক্ষায় উর্ত্তিন হয়ে কুটনীতিতে পেশা শুরু করেন । এ ছাড়া তিনি নরওয়ে, ফিনল্যান্ড, ডেনমার্ক ও সুইডেনে বাংলাদেশ মিশনে রাষ্ট্রদুতের দায়িত্ব পালন করেন। তাহার জন্ম স্থান নোয়াখালী জেলার চাটখিল উপজেলার নোয়াখলা ইউনিয়নের সানোখালি গ্রামের মোল্লা বাড়িতে।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য