
জাহিদুল হক মিন্টু, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনে উপ-নির্বাচনে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার মনোনিত মনোনিত প্রার্থী আনোয়ার হোসেন হেলালকে ফুলেল সংবর্ধণা দেওয়া হয়েছে। সংবর্ধণা দেওয়া উপলক্ষে গতকাল বুধবার সকাল থেকে রাণীনগর ও আত্রাই উপজেলার হাজার হাজার নেতার্কমী আনন্দ শোভাযাত্রা নিয়ে আসেন দলীয় কার্যালয়ে।
গতকাল দুপূরে রাণীনগর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এর আয়োজন করা হয়। এ সময় রাণীনগর ও আত্রাই উপজেলার বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন। এসময় উপ-নির্বাচনে প্রার্থী আনোয়ার হোসেন হেলাল ও নেতাকর্মীরা শেখ হাসিনাকে ধন্যবাদ জানায়।

আরও পড়ুন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা
রাতেও বন্যার্ত মানুষের পাশে এমপি আব্দুস সাত্তার
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী