
এম এ কাদির চৌধুরী ফারহান: বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সদ্য প্রয়াত কেন্দ্রীয় সভাপতি শফিউল বারী বাবু’র স্বরনে স্বেচ্ছাসেবকদল মৌলভীবাজার জেলা শাখা কর্তৃক আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বুধবার ১৯ আগস্ট দুপুরে শহরের শাহ্ মোস্তফা রোডস্থ কেন্দ্রীয় মহিলা দলের প্রধান উপদেষ্টা ও সাবেক মহিলা সংসদ সদস্য বেগম খালেদা রব্বানী’র বাসভবনের সামনে উক্ত সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও পৌর কাউন্সিলর স্বাগত কিশোর দাস চৌধুরীর সভাপতিত্বে ও সহ-সাংগঠনিক সম্পাদক শফিউল আলম জুসেফ এর পরিচালনায় বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক জিএম মুক্তাদির রাজু। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী যুবদলের মৌলভীবাজার জেলা সভাপতি জাকির হোসেন উজ্জল।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আহমেদ আহাদ, আবু বক্কর তালুকদার, আমিরুল ইসলাম সাহেদ, শহিদ আহমেদ, যুগ্ন সাধারন সম্পাদক সাজ্জাদ আহমেদ শাহান, মনসুর আহমেদ, সহ-সাধারন সম্পাদক জসিম উদ্দিন, শেখ মিজানুর রহমান, আফিয়ান আহমেদ শিপু, লুৎফুর রহমান সহ জেলা শাখার নেত্রীবৃন্দ ও বিভিন্ন উপজেলা শাখার নেত্রীবৃন্দ।
আলোচনা সভা শেষে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু, জেলা বিএনপি’র সহ-সভাপতি নোমান আহমেদ এর মাগফেরাত কামনা এবং বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা ও জাতির শান্তি কামনায় মোনাজাত করা হয়, হয়রত শাহ মোস্তফা (রঃ) দরগা মসজিদের খতিব মাওলানা শামীম আহমেদ মোনাজাত পরিচালনা করেন ।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য