হোম » প্রধান সংবাদ » ইবি উপাচার্য ড. রাশীদ অাসকারী আন্তর্জাতিক ওয়েবিনারে অংশগ্রহণ।

ইবি উপাচার্য ড. রাশীদ অাসকারী আন্তর্জাতিক ওয়েবিনারে অংশগ্রহণ।

 ইসলামী বিশ্ববিদ্যালয়( ইবি) এর উপাচার্য ড. মো: হারুন উর রশীদ অাসকারী    মালয়েশিয়ার আন্তর্জাতিক ওয়েবিনারে      অংশগ্রহণ করেন।  ১৯ আগস্ট  সকাল ৯টায় ইউনিভার্সিটি মালয়েশিয়া কেলানতান (ইউ.এম.কে) আয়োজনে ” দ্যা নিউ নরমাল ইন হায়ার এডুকেশন এ্যামিড প্যানডামিক কোভিড-১৯” শীর্ষক আন্তর্জাতিক ওয়েবিনার সিরিজের উদ্বোধন করা হয়।
 উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন  ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী (ড. রাশিদ আসকারী)। উদ্বোধনী অনুষ্ঠানে মালয়েশিয়ার খ্যাতনামা শিক্ষাবিদ, গবেষক, নীতিনির্ধারক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীগণ অংশগ্রহণ করেন।  অনুষ্ঠান সঞ্চালনা করেন এন্ট্রিপ্রিনারসীপ এন্ড বিজনেস অনুষদের ডিন প্রফেসর ড. রোসালিনা বিনতে আহমেদ সাওফি।
মড. রাশিদ আসকারী বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া কোভিড-১৯ সংক্রমণকালে ভার্চুয়াল শিক্ষা-কার্যক্রম চালিয়ে যাওয়ার বিভিন্ন প্রযুক্তি ও পদ্ধতি সম্পর্কে  আলোচনা করেন। এ সময়  তিনি বাংলাদেশের বিশ্ববিদ্যালয়সমূহে অনলাইন শিক্ষা-কার্যক্রম সম্পর্কিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শিক্ষামন্ত্রী ডা. দিপু মণি এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন গৃহীত বিভিন্ন কর্মসূচি তুলে ধরেন।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!