হোম » প্রধান সংবাদ » ভৈরবে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ

ভৈরবে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ

এম আর ওয়াসিম, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ কিশোরগঞ্জের ভৈরবে দূর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় উপজেলা প্রকল্প পরিকল্পনা বাস্তবায়ন কার্মকর্তার কার্যালয় এর অধীনে  বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়। আজ ১৯ আগস্ট  বুধবার সকালে উপজেলা চত্বরে প্রকল্প পরিকল্পনা  বাস্তবায়ন কর্মকর্তা জিল্লুর রহমান রাশেদ এগুলো বিতরন করেন। এসময় ৩০ টি পরিবার ও ১ টি শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৩৫ বান্ডেল ঢেউটিন বিতরণ করেন। তাছাড়া নির্মান কাজের জন্য প্রতি বান্ডেলে ৩ হাজার টাকা করে মোট  ১ লক্ষ ৫ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

বিতরণের সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা ফারজানা’র’ সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামিলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ সায়দুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিমাদ্রি খিসা।

প্রাকৃতিক দূর্যোগ বন্যায় গরীব, অসহায় ও ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন বলেন, আমরা মাননীয় সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আজকে যে সহায়তা আমরা পেয়েছি তাতে অনেক খুশি আমরা। উক্ত সহায়তার জন্য মাননীয় সরকারের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি।

এসময় লুবনা ফারজানা বলেন চলতি বর্ষা মৌসুমে  সারা বাংলাদেশে বন্যায় অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। বন্যার প্রাদুর্ভাবে ভৈরবে প্রায় শতাধিক ঘর-বাড়ি নষ্ট হয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে আজকে দূর্যোগ ও ত্রান মন্ত্রণালয়ের পক্ষ থেকে ৩৫ বান্ডেল ঢেউ টিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। বরাদ্দ আসলে ক্ষতিগ্রস্তদের মাঝে আরোও সহায়তা প্রদান করা হবে বলেও জানান তিনি।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!