
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে কঠোর বিধিনিষেধে চলমান লকডাউনের দ্বিতীয় দিনে বগুড়ার নন্দীগ্রামে দোকান খুলে জরিমানা দিয়েছেন দুই ব্যবসায়ী। গতকাল বৃহস্পতিবার বিকেলে পৌর শহরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অর্থদন্ড করেন দুইজন নির্বাহী ম্যাজিস্ট্রেট। পুলিশ সঙ্গে নিয়ে পৃথক অভিযানে নেতৃত্ব দেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. শিফা নুসরাত এবং সহকারী কমিশনার (ভূমি) মো. নুরুল ইসলাম। বিভিন্ন বাজার মনিটরিং করেন তারা। লকডাউনের বিধিনিষেধ অমান্য করে দোকান খোলায় দুইজন ব্যবসায়ীর ১৫শ টাকা জরিমানা করেন। উপজেলা প্রশাসন জানায়, করোনা সংক্রমণ রোধে সরকারি নির্দেশনা বাস্তবায়ন ও স্বাস্থ্যবিধি নিশ্চিতে লকডাউনের দ্বিতীয় দিনে জনসাধারণের মধ্যে সচেতনতা তৈরির জন্য অভিযান চালানো হয়েছে।

আরও পড়ুন
হাইকোর্টে একদিনে নিষ্পত্তি ২ হাজার ৪২৫ পুরোনো মামলা
সিরাজগঞ্জে মানহানির দুই মামলায় মুফতি আমির হামজার জামিন
বগুড়া ধুনটে গাছে ঝুলন্ত অবস্থায় বৃদ্ধের মরদেহ উদ্ধার