
বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর বদলগাছীতে জাতীয় পার্টির পক্ষ থেকে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা আলপনা ইয়াসমিন এর সংগে শুভেচ্ছা বিনিময় করেন। ১৫ এপ্রিল বৃহষ্পতিবার বেলা ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলা জাতীয় পার্টির আহবায়ক মোঃ আব্দুর রশীদ মাষ্টার, যুগ্ম আহবায়ক ইবনে কাশেম, আবুল হাসেন, মোঃ সানোয়ার হোসেন রতন, আইয়ুব হোসেন সহ ৮ ইউপি’র সভাপতি/সাধারণ সম্পাদকগন নবাগত ইউএনও আলপনা ইয়াসমিনকে কলম ও ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। এসয়ম নবাগত ইউএনও আলপনা ইয়াসমিন বলেন আমি এ উপজেলায় নতুন যোগদান করার কয়েক দিন পরই কোভিট-১৯ এর কারনে লগডাউন শুরু হয়েছে। এরপরও আমি থেমে থাকিনি উপজেলার সার্বিক দিক দেখাশুনা করছি। আপনারা সুস্থ থাকুন ও এলাকার জনগণকে সচেতন করুন।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২