
চাটখিল প্রতিনিধি: নোয়াখালীর চাটখিলে এসএসসি ও সমমানের পরীক্ষা চলাকালীন পরীক্ষা কক্ষে ঘুমাচ্ছিলেন দুই শিক্ষক। এতে পরিক্ষার্থীরা কক্ষে হট্টগোল লক্ষ্য করা যায়। মঙ্গলবার (১৬ মে) দুপুরে মল্লিকা দিঘীর পাড় ফাযিল মাদরাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে।
জানা যায়, মল্লিকা দিঘীর পাড় ফাযিল মাদরাসা কেন্দ্রে পরিদর্শনে গিয়ে দায়িত্বে অবহেলা দেখতে পেয়ে দায়িত্বরত দুই শিক্ষককে অব্যাহতি প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও কেন্দ্র কমিটির সভাপতি মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া।
অব্যাহতিপ্রাপ্ত শিক্ষকরা হলেন, দাখিল পরীক্ষা কেন্দ্র -২ (মল্লিকা) এর হল পর্যবেক্ষক ও খোয়াজেরভিটি ফাজিল মাদরাসার সহকারী শিক্ষক আবদুস শহীদ ও মমিনপুর দাখিল মাদরাসার সহকারী শিক্ষক মো. মুজ্জাম্মিল।

আরও পড়ুন
ফরম পূরণের টাকা দিয়েও প্রবেশপত্র পেলেন না রিক্তা, প্রতিবন্ধী বাবার কান্নায় ভারী তুলশীপুরের বাতাস
নিয়ামতপুরে ২২ লিটার চোলাই মদসহ ০৩ জন আসামী গ্রেফতার
ঋণের চাপে ফায়ার সার্ভিস কর্মীর আত্মহত্যা, তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকদের বাধার অভিযোগ