
কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারীতে মালিকানা সম্পত্তিতে রাস্তা নিমার্ণের পায়তারার অভিযোগ উঠেছে। পথচারীদের যাতায়াতের রাস্তাটি ১ নম্বর খাসখতিয়ানভুক্ত নকশা অনুযায়ী মেরামত করার জন্য ও এর প্রতিকার পেতে আব্দুল রহিম নামের একজন উপজেলা নিবার্হী কর্মকর্তার নিকট একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
ঘটনাটি শৌলমারী ইউনিয়নের চরেরগ্রামে।
জানাগেছে, বিগত বছরে চরেরগ্রামের রাস্তাটি বন্যার পানিতে বিভিন্ন স্থানে ভেঙ্গে যাওয়ায় পথচারিদের দূর্ভোগের সৃষ্টি হয়। পরে এলাকাবাসির সুবিধার্থে পূর্বপাশ দিয়ে মালিকানা সম্পত্তির উপর দিয়ে ওই রাস্তাটি যাতায়াতের জন্য উম্মুক্ত করে দেন আব্দুর রহমান। পরবর্তীতে ২০২২-২৩ অর্থ বছরে চরেরগ্রামের আব্দুর রহমানের বাড়ি হইতে লাল চঁান মিয়ার বাড়ি পর্যন্ত প্রায় ৫’শ মিটার রাস্তা মেরামতের জন্য বরাদ্দ দেয় এলজিইডি।
আব্দুর রহিম জানান, গ্রামের রাস্তাটি ভাঙাচুড়া হওয়ায় আমার পৈত্রিক সম্পতির উপর দিয়ে লোকজন যাতায়াত করে আসছে। রাস্তাটি মেরামতের জন্য বরাদ্দ দিয়েছে সরকার। এ রাস্তাটি ম্যাপ অনুযায়ী পূর্ণ নিধারণ করে মেরামতের জন্য প্রশাসনের কাছে দাবী করছি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবিএম সারোয়ার রাব্বী জানান, এবিষয়ে আবেদন পেয়েছি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার