হোম » অপরাধ-দুর্নীতি » সান্তাহারে এ্যাম্পুলসহ আটক

সান্তাহারে এ্যাম্পুলসহ আটক

গোলাম রব্বানী দুলাল: বগুড়ার সান্তাহারে ১৫পিস এ্যাম্পুলসহ সজল (২৮) নামের এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। সোমবার দুপুরে মাদকদ্রব্য আইনে একটি মামলা দিয়ে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। আটক সজল নওগাঁ জেলার সদর উপজেলার নিউ সাহাপুর এলাকার বিপ্ল­ব হোসেনের ছেলে।

সান্তাহার পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক রকিব হোসেন জানান, রবিবার রাতে সান্তাহার পৌর শহরের ওভার ব্রীজ এলাকায় জনৈক টুটুলের দোকানের সামনে এক ব্যক্তি মাদক বিক্রি করছিল। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তাকে তল্লাশি ১৫পিস নেশা জাতীয় মাদকদ্রব্য এ্যাম্পুল ইনজেকশন উদ্ধার করা হয়েছে।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দায়েরকৃত মামলায় তাকে আদালতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!