
নাটোর প্রতিনিধিঃ নাটোর শহরের বড়হরিশপুর এলাকা থেকে ৯জন মাদকসেবীকে আটক করেছে পুলিশ। গতরাতে সিপিসি-২, নাটোর ক্যাম্প, র্যাব-৫, রাজশাহীর একটি অপারেশন দল বড়হরিশপুর এলাকায় অভিযান চালিয়ে গাঁজা ও মাদকসেবনের উপকরণসহ তাদের তাদের আটক করে। আটককৃতরা হলেন, আরমান হোসেন ওরফে হৃদয় হাসান আলী চঞ্চল কুমার মন্ডল (২৩), পিতা- মৃত পলান মন্ডল তানভীর শিকদার ওরফে পাইলট চাঁন আলী ,তামিম ইসলাম মিম রিফাইয়াত হোসেন বাধন রজব আলী এবং মিজানুর রহমান মিন্টু পরে তাদের নাটোর আধুনিক সদর হাসপাতালে নেয়া হয় । সেখানে ডোপ টেস্টে ০৯ জনের ক্ষেত্রে পজেটিভ হওয়ার তাদের আটক করা হয়।এ ঘটনায় নাটোর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন
গোয়ালন্দে বিজ্ঞান ও উদ্ভাবনের উৎসব: তরুণদের সৃজনশীলতায় মুগ্ধ দর্শনার্থীরা।
সরিষাবাড়ীতে সপ্তম শ্রেনীর শিক্ষার্থী ধর্ষনের ঘটনায় ধর্ষক ইব্রাহীমকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪
বুড়িতিস্তা নদীর রিজার্ভার প্রকল্প নিয়ে জনগণের সমস্যা সমাধানে মতবিনিময় সভা