
মোহাম্মদ পলাশ মিয়া,কুমিল্লা থেকেঃ কুমিল্লা জেলায় হোমনা উপজেলার দুলালপুর চন্দ্রমণি উচ্চ বিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগের সিনিয়র শিক্ষক রাজটিকার উপর হামলা চালায় একই উপজেলার পাতালিয়াকান্দি গ্রামের শাহ আলম ও তার লোকরা। ২০ই এপ্রিল রোজ মজ্ঞলবার সন্ধা সাড়ে ৭টার দিকে উপজেলার পাথালিয়াকান্দি থেকে পার্শ্ববর্তী ঘনিয়ারচর যাবার পথে এই হামলার ঘটনা ঘটে। এসময় শিক্ষক রাজটিকা, তার দু মেয়ে পুনম ও অরন্যরাজ এবং স্ত্রী মনিরা আক্তারও হামলার স্বীকার হয়। শিক্ষক রাজটিকা দৈনিক গণমানুষের আওয়াজকে জানান, আমার
উপর পাথালিয়াকান্দি গ্রামের শাহালম নকুলের নেতৃত্বে আমার উপর হামলা চালানো হয়। এসময় মেয়ের সামনে বাবার উপর হামলা মেনে নিতে না পেরে বাধা দিতে গিয়ে দুই মেয়েকেই লাঞ্চিত ও রক্তাক্ত হয়ে হোমনা সরকারি হাসপাতালে ভর্তি হতে হয়েছে। এ বিষয়ে শাহ আলম মিয়ার সাথে কথা বলতে চাইলে মুঠোফোনে শাহআলম কে পাওয়া যায় নাই। এলাকাবাসীর দাবী, একজন মানুষ গড়ার কারিগরের ওপর হামলার প্রতিবাদে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি ও থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

আরও পড়ুন
মালায়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী
৬ দিনের সফরে মালয়েশিয়া ও চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী, রওনা হবেন রোববার
নিত্যপণ্যে কর কমানোর কথা বিরোধীদল বলছেনা, বিশেষ শ্রেণির স্বার্থই তাদের কাছে বড় – প্রধানমন্ত্রী