
মোঃ মমিন হোসেন, কালিহাতী উপজেলা প্রতিনিধি : টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলার নাগবাড়ি ইউনিয়নের কদিম খশিল্লা গ্রামে মসজিদ নির্মাণকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত এক শিক্ষক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা মৃত্যু বরণ করেছেন।(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) গতকাল মঙ্গলবার ২০ এপ্রিল সন্ধ্যায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান শিক্ষক মিজানুর রহমান বাবুল।
এই হামলার আরো দুইজন আহত হয়েছেন। আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। জানা গেছে তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল। নিহত মিজানুর রহমানের বাড়ি উপজেলার নাগবাড়ি ইউনিয়নে। তিনি বেহালাবাড়ি কিন্ডার গার্ডেন স্কুলের শিক্ষক ছিলেন। রক্তক্ষয়ী হামলার ঘটনা ঘটেছে রোববার সন্ধ্যায়। মঙ্গলবার সন্ধ্যায় আট জনকে আসামি করে মামলা করেন নিহতের চাচা।
মামলায় বিবরণে জানা যায়, মিজানুর রহমানের দাদি উপজেলার নাগবাড়ি ইউনিয়নে কদিম খশিল্লা গ্রামে মসজিদ নির্মাণের জন্য জমি দান করেন। মসজিদ ঘর নির্মাণ হলে স্থানীয় কোরবান আলী ও তার পরিবারের লোকজন আপত্তি জানান। তারা মসজিদের ভেতরে নিজেদের জমি আছে বলে দাবি করেন। যদিও নির্মাণের আগে জমি পরিমাপের সময় তারা সম্মতি দেন।
গেল রোববার মিজানুরের সঙ্গে কথা-কাটাকাটি হয় কোরবান আলীর। এক পর্যায়ে কোরবান ও তার গোষ্ঠীর লোকজন হামলা করেন। সাবল দিয়ে আঘাত করেন মিজানুরের মাথায়। এ সময় তাকে বাঁচাতে গিয়ে হামলার শিকার হন লাবু ও জাহিদ নামের দুইজন ব্যক্তি।
আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপালে পাঠানো হয়। অবস্থার অবনতি হলে মিজানুরকে নেয়া হয় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে। মঙ্গলবার সন্ধ্যায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কালিহাতী থানার উপপরিদর্শক (এসআই) ফজলুর রহমান বলেন, আট জনের নামে মামলা হয়েছে। তারা সবাই পলাতক। আসামিদের ধরতে অভিযান চলছে।

আরও পড়ুন
মালায়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী
৬ দিনের সফরে মালয়েশিয়া ও চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী, রওনা হবেন রোববার
নিত্যপণ্যে কর কমানোর কথা বিরোধীদল বলছেনা, বিশেষ শ্রেণির স্বার্থই তাদের কাছে বড় – প্রধানমন্ত্রী