
রবিউল হাসান লায়ন : জামালপুরে হুইল চেয়ার পেল ২০ জন শাররিক প্রতিবন্ধী। শুক্রবার সকালে শহরের কাচারীপাড়ার খেজুর তলায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরন করেন জামালপুর সদর আসনের এমপি ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন। সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ২০ জন শাররিক প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরন করা হয়।
হুইলচেয়ার বিতরন উপলক্ষে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন মোজাফফর হোসেন এমপি, সদর উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ফারজানা ইয়াসমিন লিটা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহাদাৎ হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আব্দুর রাজ্জাক প্রমুখ।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য