
হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের যমুনা নদীতে গোসর করতে গিয়ে শিশির খান (২০) নামের এক কলেজ ছাত্র নিখোঁজ হয়েছে। নিখোঁজের সংবাদ শুনে ঘটনাস্থলে স্বজনদের আহাজারিতে ওই এলাকা ভারি হয়ে উঠেছে। নিখোঁজ ছাত্র শহরের রজব আলী মেমোরিয়া বিজ্ঞান কলেজের দ্বি-বর্ষের শিক্ষার্থী। শিশির খান শহরের পৌর এলাকার দিয়ারধানগড়া মহল্লার আলম খানের ছেলে। শুক্রবার (১৪ এপ্রিল) বিকেলে পৌরসভার চর-মালশাপাড়া যমুনা নদীর ৩নং চায়না বাঁধ এলাকায় এঘটনা ঘটেছে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, প্রচ- তাপদাহ চলতে থাকায় ৪ বন্ধু মিলে যমুনা নদীতে গোসল করতে যায় তারা। এসময় নদীতে নামার পর শিশির খান বাঁচাও বলে চিৎকার করলে তাকে উদ্ধারে এগিয়ে আসে তার সহপাঠীরা। কিন্তু মহুর্তের মধ্যে শিশির খান পানির নিচে তলিয়ে যায়। খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে যায়। ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিখোঁজের সন্ধ্যানে নদীতে উদ্ধার অভিযান চালাচ্ছে। একই সঙ্গে রাজশাহী ডুবুরি দলকে অবগত করা হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, কলেজ ছাত্রসহ ৪ বন্ধু একসঙ্গে গোলস করতে নামে। গোসল করার সময় শিশির খান পানিতে ডুবে নিখোঁজ হয়েছে। বিষয়টি অবগত হয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিদর্শন করা হয়েছে। ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন।
সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার মো. রুহল আমিন বলেন, কলেজ ছাত্র নিখোঁজের খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়েছে। ডুবু দল না থাকায় রাজশাহী ফায়ার সার্ভিসের সদ্যদের খবর দেওয়া হয়েছে। তারা আসলেই উদ্বার অভিযান চলবে বলে জানান তিনি।

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা