
কুড়িগ্রাম প্রতিনিধি: দেশ ব্যাপি বিএনপি জামায়াতের সন্ত্রাস,নৈরাজ্য ও অপপ্রচারের প্রতিবাদে রৌমারী আওয়ামীলীগের উদ্যোগে শান্তি সমাবেশ পালন করেছে। গতকাল শনিবার বিকাল ৪ টার দিকে এ কর্মসূচী পালন করা হয়।
আওয়ামীলীগের দলীয় কার্যালয় থেকে একটি শান্তির র্যালি বেড় হয়ে রৌমারী প্রেসক্লাবের সামনে এসে জমায়েত হয়। এসময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি হারুনর রশিদ হারুন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু হোরায়রা, জেলা আওয়ামীলীগের সদস্য এ্যাডভোকেট মাসুম ইকবাল প্রমূখ।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য