হোম » সারাদেশ » দাগনভূঞা রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে ইফতার দোয়ার মাহফিল অনুষ্ঠিত

দাগনভূঞা রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে ইফতার দোয়ার মাহফিল অনুষ্ঠিত

দাগনভূঞা উপজেলা প্রতিনিধি: দাগনভুঞা রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল শুক্রবার ৭ এপ্রিল বিকালে স্থানীয় স্টার রেডিসন মিনি চাইনিজ রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে। রিপোর্টর্স ইউনিটির সভাপতি জসিম উদ্দিন ফরায়েজীর সভাপতিত্বে সাবেক সভাপতি মোয়াজ্জেম হোসেন মালদার ও যুগ্ম সম্পাদক জুলফিকার আলমের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাগনভূঞা উপজেলা পরিষদের চেয়ারম্যান দিদারুল কবির রতন।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি মাষ্টার কামাল উদ্দিন, পৌর মেয়র ওমর ফারুক খাঁন, ফেনী রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি ও দৈনিক ফেনীর সময় পত্রিকার সম্পাদক মোঃ শাহাদাত হোসেন, আরটিভি ও যায়যায়দিন জেলা প্রতিনিধি আজাদ মালদার, দেশ টিভির জেলা প্রতিনিধি শেখ ফরিদ উদ্দিন আত্তার, ভাইস চেয়ারম্যান মো. শাহীন মুন্সি, জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান মো. খায়েজ আহমেদ, স্বাস্থ্য কর্মকর্তা ডা. তৌহিদুল ইসলাম, অফিসার ইনচার্জ মো. হাসান ইমাম, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বেলায়েত উল্যাহ স্বপন।
আরোও উপস্থিত ছিলেন দাগনভূঞা পৌরসভার প্যানেল মেয়র নুরুল হুদা সেলিম, ২ নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুল ইসলাম,  সাবেক কাউন্সিলর আহমেদ জুয়েল, দাগনভূঞা প্রেসক্লাবের কার্যনির্বাহি সদস্য সৈয়দ ইয়াছিন সুমন, আবদুল্যাহ আল মামুন, কাজি ইফতেখার, সিনিয়র সাংবাদিক ও ব্যাংকার মিজানুর রহমান হিরো, শিক্ষক সমিতির সভাপতি গোলাম কিবরিয়া আজাদ, সাধারন সম্পাদক আবদুল আউয়াল, বাজার ব্যবস্থাপনা কমিটি, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবু নাসের চৌধুরী আসিফ, উপজেলা  ছাত্রলীগ সভাপতি মামুন, সাধারন সম্পাদক আশ্রাফ, দাগনভূঞা প্রাইভেট হাসপাতাল সমিতির ডাঃ প্রদীপ চন্দ্র মজুমদার, জুয়েলারী সমিতির সাধারন সম্পাদক  মনিরুজ্জামান সবুজ, নিরাপদ সড়ক চাই সাধারণ সম্পাদক মোঃ সোহেল, বন্ধুর বন্ধন সহ সভাপতি নবিউল হক (খান সাব) সাধারণ সম্পাদক, নিজাম উদ্দিন, জাতীয় পার্টি পৌর সভাপতি কামরুল ইসলাম ক্লাইভ।
এ ছাড়াও দাগনভূঞা রিপোর্টার্স ইউনিটির সকল সাংবাদিকবৃন্দ, কেমিষ্ট এ্যান্ড ড্রাগিষ্ট সমিতির নেতৃবৃন্দ, মেডিকেল এ্যাসোসিয়েশন নেতৃবৃন্দ, বিশিষ্টজন, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ, স্বেচ্ছাসেবকগনসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন এতে অংশগ্রহন করেন।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!