
কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদীতে ফসলি জমির মাটি কাটার অপরাধীদের ধরতে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। সংবাদ পেয়ে অপরাধী চক্রের সদস্যরা দ্রুত পালিয়ে যায়।

এ সময় মাটি পরিবহনকারী ট্রাক্টর চালক রাসেল মিয়া (২৫) কে আটক করে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। রোববার (৫ ফেব্রুয়ারি) উপজেলার মসূয়া ইউনিয়নের রামদী আড়িয়াল খাঁ নদীর পাড়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খানজাদা শাহরিয়ার বিন মান্নান ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে এ দণ্ড প্রদান করেন।
জানা যায়, উপজেলার মসূয়া ইউনিয়নের রামদী নদীর পাড় ফসলী জমি থেকে অবৈধ ভাবে মাটি উত্তোলন করে বিক্রি করে আসছে একটি চক্র।
স্থানীয় ভাবে বাধা নিষেধ দিলেও মসূয়া ইউনিয়নের রামদী গ্রামের জহিরুল ইসলাম, আনোয়ার মিয়া ও ছাইদুল মিয়া জোর জবরদস্তি ও ভীয় ভিতি দেখিয়ে দীর্ঘদিন থেকে ফসলী জমির মাটি কেটে লুট করে আসছে।
তাদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খানজাদা শাহরিয়ার বিন মান্নান ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জন্য ঘটনাস্থলে যেতে চাইলে মাটি ভর্তি ট্রাক্টর চালক রাস্তার মাঝখানে ট্রাক্টর রেখে গাড়ি থেকে নেমে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে এবং মোবাইল ফোনে তাদের সহযোগীদের ম্যাজিস্ট্রেট আসার সংবাদ দিয়ে দৌড়াতে থাকে।
এ সময় পুলিশ ও আনসার সদস্যরা তার পিছু নিয়ে গ্রামের ভিতর থেকে ট্রাক্টর চালক রাসেল মিয়াকে আটক করেন। রাসেল মিয়ার মোবাইল ফোনের সংবাদ পাওয়ার সাথে সাথে এস্কাভেটর চালক ও অন্যান্য অপরাধীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মাটি ভর্তি ট্রাক্টর ও এস্কাভেটর স্থানীয় ইউপি চেয়ারম্যান আবু বকর ছিদ্দিকের জিম্মায় রাখার নির্দেশ দেন। এ সময় মসূয়া ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা, সার্ভেয়ার ও পুলিশ ফোর্স উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার খানজাদা শাহরিয়ার বিন মান্নান বলেন, একটি লিখিত অভিযোগের প্রেক্ষিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জন্য ঘটনাস্থলে গেলে অভিযোগের সত্যতা পাওয়া যায়।
এ সময় একজনকে আটক করে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড, মাটিকাটার এস্কাভেটর ও ট্রাক্টর জব্দ করা হয়।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক