
রবিউল হাসান লায়ন: জামালপুর সদর- ৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন বলেছেন, বৈশ্বিক সংকটে পৃথিবীর উন্নত অনেক দেশের অর্থনৈতিক পরিস্থিতির অবনতি হলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে।
মহান মুক্তিযুদ্ধের চেতনায় দেশ পরিচালনা, দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে তিনি পুনরায় নৌকা প্রতীকে ভোট প্রদানের আহবান জানান।
তিনি রোববার সকালে জামালপুর সদরের ৩৫ জন অস্বচ্ছল ও দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ব্যক্তির মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের ১৫ লাখ ৬০ হাজার টাকার চেক বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরান, জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক আছাদুজ্জামান আকন্দ বাবু, সংসদ সদস্যর ব্যক্তিগত সহকারী সাইফুল ইসলাম রাহাতসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২