
শাহজাহান সাজু (কিশোরগঞ্জ) প্রতিনিধি: দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে কিশোরগঞ্জের ভৈরব পৌর যুবলীগের সাধারণ সম্পাদক আল আমিন সৈকতকে অব্যাহতি দেয়া হয়েছে। গতকাল বুধবার (০১ ফেব্রুয়ারি) দিনগত রাতে দলীয় সূত্রে এ তথ্য জানা গেছে।
অব্যাহতিপ্রাপ্ত আল আমিন সৈকত ভৈরব পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর।দলীয় সূত্রে জানা গেছে, গত ২৯ জানুয়ারি সন্ধ্যায় ভৈরবের কালিকাপ্রসাদ ইউনিয়ন আওয়ামী যুবলীগের ৭, ৮, ৯ নম্বর ওয়ার্ডের সম্মেলন চলাকালে ভৈরব পৌর যুবলীগের সাধারণ সম্পাদক আল আমিন সৈকতের নেতৃত্বে হামলা ও ভাঙচুর করা হয়।
এছাড়াও ভৈরব বাজারে কালিকাপ্রসাদ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান লিটন মিয়ার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুটপাট করা হয়।উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টুসহ সিনিয়র নেতাদের উপস্থিতিতে সম্মেলনস্থলে হামলা, ভাঙচুর এবং ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাটে নেতৃত্ব দেন আল আমিন সৈকত। তার এ সমস্ত কর্মকাণ্ড দলীয় শৃঙ্খলা ভঙ্গের সামিল হওয়ায় পৌর যুবলীগের সাধারণত সম্পাদক পদ থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য