
শাহজাহান সাজু (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জ শহর এলাকা থেকে দেশীয় একটি পাইপগানসহ এক যুবককে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গতকাল বুধবার (০১ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে কিশোরগঞ্জ র্যাব ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
আটক মো. লিটন (৪০) কিশোরগঞ্জ জেলার নিকলী উপজেলার কারপাশা ইউনিয়নের শামছু উদ্দিনের ছেলে। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে যে, জেলা শহরের একরামপুর সিএনজি অটোরিকশা স্ট্যান্ডে সিএনজিচালিত অটোরিকশায় একজন লোক দেশীয় অস্ত্রসহ অবস্থান করছেন।

এ তথ্যের সত্যতা যাচাইয়ের জন্য সেখানে নিরবচ্ছিন্ন গোয়েন্দা নজরদারী চালানো হয়। তথ্যের সত্যতা পাওয়া গেলে বুধবার বিকেলের দিকে সেখানে অভিযান পরিচালনা করা হয়।এ সময় সিএনজিচালিত অটোরিকশাসহ অস্ত্রধারী লিটনকে আটক করা হয়।
পরে তার দখলে থাকা অটোরিকশা তল্লাশি করে দেশীয় একটি পাইপগান, নগদ ২ হাজার ৪৬০ টাকা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়। র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে আটক লিটন পাইপগানটি তার নিজ হেফাজতে রাখার কথা স্বীকার করেছেন।
র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার (অধিনায়ক) মেজর মো. শাহরিয়ার মাহমুদ খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে লিটনকে পাইপগানসহ আটক করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র আইনে কিশোরগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে ।

আরও পড়ুন
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি
চিলাহাটি রেলস্টেশনে দুই শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যার চেষ্টা
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ