
মোঃ মাসুদ রানা রাশেদ, লালমনিরহাট প্রতিনিধি: জনশুমারি ও গৃহগণনা ২০২২-এর প্রাথমিক প্রতিবেদন লালমনিরহাট জেলার প্রধান সূচকসমূহ তুলে ধরা হয়েছে।
লালমনিরহাট জেলা তথ্য অফিসার মোঃ মামুন অর রশিদ সূত্রে জানা গেছে, লালমনিরহাট জেলার প্রধান সূচকসমূহঃ জেলার মোট জনসংখ্যা: ১৪লক্ষ ২৮হাজার ৪০৬জন। তন্মধ্যে পুরুষ: ৭লক্ষ ১৪হাজার ২০৩জন। মহিলা: ৭লক্ষ ১৩হাজার ৫৬৬জন, হিজড়া: ৬৬জন।
ধর্মভিত্তিক জনসংখ্যা: মুসলমান: ৮৬.৯৫%, হিন্দু: ১২.৯৬%, বৌদ্ধ: ০.০০%, খ্রিষ্টান: ০.০৪%, অন্যান্য: ০.০৪%। সাক্ষরতার হার: ৭১.১৮%। তন্মধ্যে পুরুষ: ৭৪.৪১%, মহিলা: ৬৭.৯৮%, হিজড়া: ৫০.৮২%। ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংখ্যা: ১১৮জন । তন্মধ্যে পুরুষ: ৬২জন, মহিলা: ৫৬জন।
মোট খানার সংখ্যা: ৩লক্ষ ৪২হাজার ৩৯ (খানা হচ্ছে এক বা একাধিক ব্যক্তি যারা এক পাকে ও একত্রে খাওয়া-দাওয়া এবং একসাথে বসবাস করে )। বস্তিতে খানার সংখ্যা: ২,৮৯১জন। বস্তিতে বসবাসকারী জনসংখ্যা: ১১,৪২০জন। ভাসমান খানার সংখ্যা: ১৬০, ভাসমান জনসংখ্যা: ১৭৪জন, বস্তি ও ভাসমান ব্যতীত খানার সংখ্যা: ৩লক্ষ ৩৮হাজার ৯৮৮জন। জনসংখ্যা (বস্তি ও ভাসমান ব্যতীত): ১৪লক্ষ ১৬হাজার ৮১২জন। জনসংখ্যার ঘনত্ব: ১১৪৫জন (প্রতি বর্গ কিলোমিটারে)। পল্লী অঞ্চলে বসবাসকারী জনসংখ্যা: ১১লক্ষ ৩৬হাজার ৩৩৩জন। শহর অঞ্চলে বসবাসকারী জনসংখ্যা: ২লক্ষ ৯১হাজার ৫০২জন।
SSS###

আরও পড়ুন
ফরম পূরণের টাকা দিয়েও প্রবেশপত্র পেলেন না রিক্তা, প্রতিবন্ধী বাবার কান্নায় ভারী তুলশীপুরের বাতাস
নিয়ামতপুরে ২২ লিটার চোলাই মদসহ ০৩ জন আসামী গ্রেফতার
ঋণের চাপে ফায়ার সার্ভিস কর্মীর আত্মহত্যা, তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকদের বাধার অভিযোগ