হোম » সারাদেশ » পোরশা গাঙ্গুরিয়া ডিগ্রী কলেজে অভিভাবক সমাবেশ।

পোরশা গাঙ্গুরিয়া ডিগ্রী কলেজে অভিভাবক সমাবেশ।

এম আই হোসেন পোরশাঃ নওগাঁর পোরশা উপজেলায় স্বনামধন্য গাঙ্গুরিয়া ডিগ্রী কলেজে অনুষ্ঠিত হল অভিভাবক সমাবেশ। উক্ত অনুষ্ঠানে কৃতিত্ব অর্জনকারী শিক্ষক কর্মচারী শিক্ষার্থী অভিভাবকদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

আজ শনিবার সকাল ১০টায় ২৩জুলাই২০২২ অধ্যক্ষ মঞ্জুর মোর্শেদ চৌধুরীর সভাপতিত্বে গাঙ্গুরিয়া ডিগ্রী কলেজের সুসজ্জিত অডিটোরিয়ামে শিক্ষক ছাত্র ও অভিভাবকের সমন্বয়ে এক সভার  আয়োজন করা হয়। অনুষ্ঠানে  প্রতিটা  শিক্ষক ৫+৭ ছাত্রদের বছর ব্যাপী তত্ত্বাবধানের  চিত্র তুলে ধরেন। যাহা আছে তা ব্যতীত আর কি কি অসুবিধা দূর করলে এ কলেজের মান উন্নত হবে প্রশ্নের ভিত্তিতে ছাত্র অভিভাবকের বক্তব্যে উঠে আছে যে কলেজ চলা অবস্থায় কলেজের গেট বন্ধ রাখতে হবে মোবাইল ফোন জব্দ করতে হবে।
অধ্যক্ষ সাহেব এই মতামত গুলোকে সাদরে গ্রহণ করে তাদেরকে ধন্যবাদ জানালেন। উক্ত অনুষ্ঠানে সকল শিক্ষক কর্মচারী অভিভাবক সকল ছাত্র-ছাত্রী কমিটির সদস্য গণ্যমান্য ব্যক্তিবর্গ। পরিশেষে সভাপতি সাহেব বিগত তিন সালের বিভিন্ন শ্রেণীর ফলাফল অভিভাবকের সামনে তুলে ধরলেন।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!