
রায়হান আলীঃ শনিবার সকালে উল্লাপাড়া উপজেলা পূজা উদ্যাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন স্থানীয় শ্রী শ্রী গোপাল জিঁউ মন্দিরে অনুষ্ঠিত হয়। শ্রী গৌতম দত্তের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন তানভীর ইমাম এমপি। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাবু সন্তোষ কুমার কানু, বাবু হীরক গুন, বাবু বিজয় দত্ত অলক, ফয়সাল কাদের রুমি, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা। সম্মেলনে কাউন্সিলরদের ভোটে সভাপতি পদে সুজিৎ কুমার ঘোষ ও সাধারণ সম্পাদক পদে রতন সরকার নির্বাচিত হয়েছেন।

আরও পড়ুন
লালমোহনে খাটের নিচ থেকে ৩৪ বস্তা চাল উদ্ধার
আওয়ামীলীগ জন্মলগ্ন থেকে দেশের ক্ষতি করেছে: ইকবাল হাসান মাহমুদ টুকু
বগুড়া শেরপুরের চুরি মামলার তদন্তে প্রাপ্ত আসামি আফিল পিন্টু গ্রেপ্তার