
মোঃআবদুল মুনাফ পিন্টু: গতকাল দাগনভূঞা ৪০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার জায়লস্কর ইউপির বারাহিগোবিন্দ গ্রামে শাহ আলম বাড়ীর পাশের জমিতে মাদকদ্রব্য বিক্রয় করার জন্য অবস্থান করছিল ৮ মামলার আসামি শীর্ষ মাদক ব্যবসায়ী মোঃ নবী (৪৬)।
গোপন সংবাদের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান পরিচালনা করে পুলিশ। পরে সেখান থেকে ৪০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ উক্ত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। মোঃ নবী উত্তর কাশিমপুর গ্রামের দাই বাড়ীর মৃত দুদু মিয়ার ছেলে। দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাসান ইমাম জানান, আটককৃত মাদক ব্যবসায়ীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন
প্রতিটি পরিবারকে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রীর
বগুড়ার মহাস্থানে গলি থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, তদন্তে পিবিআই
ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ৫৯০ পিস ইয়াবাসহ দুই কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার