
চাটখিল প্রতিনিধিঃ নোয়াখালীর জেলার চাটখিল থানার পুলিশ আবাসিক হোটেল ফারহানা থেকে ১ নারীসহ ৪জন গ্রেফতার করেছে। ১২ এপ্রিল মঙ্গলবার দুপুর ১টায় উপজেলার আজিজ সুপার মার্কেটের ৪র্থ তলায় আবাসিক হোটেল ফারহানা, চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গিয়াস উদ্দিনের নির্দেশে এসআই হাফিজ খানের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে হোটেলের বিভিন্ন কক্ষ তল্লাশি করে, মোহাম্মদ জসিম (৩৫), আব্দুর রহিম (৪৩), শামসুল আলম (৫৫) ও শাহিনুর বেগম (৩৫)কে গ্রেফতার করা হয়। চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গিয়াস উদ্দিন বলেন, অসামাজিক কার্যক্রম বন্ধে হোটেল গুলোতে অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন
বগুড়ায় সাব-রেজিস্ট্রি অফিসে অস্ত্র হাতে মহড়া দিয়ে আতঙ্ক সৃষ্টি: প্রার্থী রনি গ্রেপ্তার
লালমোহনে বাস চাপায় প্রাণ গেল শিশুর
মির্জাপুরে মারধর ও ধর্ষণের ফলে চিকিৎসাধীন অবস্থায় প্রবাসীর স্ত্রীর মৃত্যু