
মোঃ মাসুদ রানা রাশেদ, লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের মোগলহাট ইউনিয়নে ধরলা নদীতে ডুবে সজীব নামের একজনের মৃত্যু হয়েছে। ঘটনাটি মঙ্গলবার (১২ এপ্রিল) লালমনিরহাট জেলার সীমান্তবর্তী লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট বিওপি ক্যাম্প সংলগ্ন পাকার মাথায় ধরলা নদীর দক্ষিণ তীরের পাশে এ ঘটনাটি ঘটেছে।
স্থানীয়রা বলেন, দুপুর প্রায় ২টার দিকে লালমনিরহাট পৌরসভার সাপটানা শফিকুল ও ছমিরন-এঁর ছেলে সজীব তার ১১ বন্ধুসহ বেড়াতে যান। এ সময় গোসল করতে গিয়ে ডুবে যায়। তাকে তার বন্ধুরা উদ্ধার করতে পারেনি। পরে লালমনিরহাট ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসেও এখন পর্যন্ত তার লাশ উদ্ধার করতে পারেনী।

আরও পড়ুন
ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ৫৯০ পিস ইয়াবাসহ দুই কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
অপবাদ দিয়ে জমি দখলের চেষ্টা? সোনারগাঁয়ে বিএনপি নেতার অভিযোগ
মির্জাপুরে নিখোঁজ তিনদিন পর নদীর পাড়ে মিললো মহিলার লাশ