
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে ২০০ গ্রাম গাঁজাসহ মোজাম্মেল হক (৫০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গত রোববার বিকেলে পৌর শহরের কলসা মিশন স্কুল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মোজাম্মেল হক সান্তাহার ইউপির সান্দিড়া বেপারীপাড়ার মৃত ইয়াছিন আলীর ছেলে।
সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক আরিফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পৌর শহরের কলসা মিশন স্কুল এলাকা থেকে ২০০ গ্রাম গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়েছে। সোমবার সকালে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

আরও পড়ুন
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য
নেসকোর প্রধান কার্যালয় বগুড়ায় স্থানান্তরের দাবিতে মানববন্ধন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা