
হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ জেলা কারাগারে গণধর্ষন মামলার যাবজ্জীবন কারাদন্ড প্রাপ্ত আসামী আব্দুল মমিন (৩৮) এর মৃত্যু হয়েছে। সোমবার সকাল ৬টায় সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আব্দুল মমিন সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ি ইউনিয়নের পার পাচিল গ্রামের আলতাফ হোসেনের ছেলে।
সিরাজগঞ্জ জেলা কারাগারের জেল সুপার আব্দুল বারেক বলেন, ২০২০ সালের ১৬ আগষ্ট একটি গণধর্ষন মামলায় দন্ডপ্রাপ্ত হয়ে কারাগারে আসেন আব্দুল মমিন। রোববার রাত ১১টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আব্দুল মমিন। রাতেই তাকে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ময়না তদন্ত শেষে পরিবারের কাছে তার মৃতদেহ হস্তান্তর করা হবে।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য