
হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের চৌহালীতে অবৈধভাবে মা ইলিশ শিকার করায় ২৪ জেলেকে ১ বছর করে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার রাতভর এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোছাঃ আফসানা ইয়াসমিন।
দন্ডপ্রাপ্তরা হলেন মোঃ বাদশা (৪২), মোঃ আব্দুল মতিন (৫৫), মোঃ মাঈন উদ্দিন (৩০), শাহাদাত হোসেন (৪০), মোঃ হাসান (২০), মোঃ আলম (২৫), মোঃ ছালাম (২৪), মোঃ রুবেল (২৮), মোঃ হাসান (২১), মোঃ বাবুল মিয়া (৫০), মোঃ মোখলেছুুর রহমান (৪০), সোনামিয়া (৫০), মোঃ আলমগীর হোসেন (৩৬), মোঃ ইসমাইল (২২), মোঃ শাহ আলম (২০), মোঃ সাইদি (২২) নাছির (১৮), মোঃ ইসমাইল (২২) মোয়াজ্জেম আলী (৪২), মোঃ সেরাজুল (৪০), মোঃ আমিরুল ইসলাম (২৮), মোঃ আব্দুল মালেক (৫০) মোঃ শফিকুল (৩০)।
নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোছাঃ আফসানা ইয়াসমিন জানান, যমুনা নদীতে ওই ২৪ জন জেলে অবৈধভাবে মা ইলিশ শিকার করছিল। শুক্রবার রাতভর যমুনা নদীর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের কারাদন্ড দেয়া হয়েছে। এ সময় ১২ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয় ও ১০ কেজি মাছ খাষকাউলিয়া খারিজিয়া সিদ্দিকীয়া এতিম খানায় বিতরন করা হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাসুম বিলাহ জানান, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য