
এম.এ রাশেদ, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার সারিয়াকান্দি উপজেলার কামালপুর ইউনিয়ন ১৩ নং বিট পুলিশিংয়ের আয়োজনে সারাদেশে নারী ধর্ষণ ও নির্যাতন বন্ধে (১৭ অক্টোবর) সকাল ১০ টায় সারিয়াকান্দি উপজেলার ইউনিয়ন কড়িতলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে কড়িতলা বাজারে এসআই মাসুদ রানার সভাপতিত্বে সমাবেশে অনুষ্ঠিত হয়।
মুজিব জন্মশত বর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার এই প্রতিপাধ্যকে সামনে রেখে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেদাইদুল ইসলাম। সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কামালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু বকর সিদ্দিক, সাধারণ সম্পাদক নুর আলম,
সবেক চেয়ারম্যান মোখলেছুর রহমান বাদশা,কামালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও কড়িতলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খায়রুল হাসান বাবলু, কামালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাংবাদিক মাইনুল হাসান মজনু, ওয়ার্ড আওয়ামীলীগের নেতা আলহাজ্ব ওসমান গনি, যুবলীগের সাধারণ সম্পাদক সোহেল রানা সহ আরো অনেকেই সমাবেশে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা
রাতেও বন্যার্ত মানুষের পাশে এমপি আব্দুস সাত্তার
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী