হোম » সারাদেশ » বোরহানউদ্দিনে এমপি হাফিজ ইব্রাহিমের সাথে ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে এমপি হাফিজ ইব্রাহিমের সাথে ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠিত

জেএম. মমিন, বোরহাউদ্দিন (ভোলা) প্রতিনিধি:
ভোলার বোরহানউদ্দিনে ভোলা-২ (দৌলতখান-বোরহানউদ্দিন) আসনের সংসদ সদস্য ও বিএনপি নেতা হাফিজ ইব্রাহিম-এর সঙ্গে স্থানীয় সাংবাদিকদের সাথে ঈদ পূর্ণমিলনী ও ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১ জুন) দুপুরে উপজেলার নিজ বাস ভবন কুড়ালিয়া হাউজে বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি হাফিজ ইব্রাহিম সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং বোরহানউদ্দিন উপজেলার সার্বিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, নদী ভাঙ্গন রোধ, এলাকার অবকাঠামোগত উন্নয়ন এবং জনদুর্ভোগ নিরসনে বিভিন্ন উদ্যোগ গ্রহণের কথাও তুলে ধরেন ও বিভিন্ন সমস্যার সমাধানের কথা জানান ৷
এসময় তিনি গণমাধ্যমকে সমাজের দর্পণ হিসেবে উল্লেখ করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানান। একই সঙ্গে এলাকার সমস্যা ও সম্ভাবনার বিষয়গুলো গণমাধ্যমে তুলে ধরার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলা বিএনপির আহ্বায়ক ও দৈনিক খবরপত্র পত্রিকার সম্পাদক মোসাঃ মাফরুজা সুলতানা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ সরোয়ার আলম খান, যুগ্ম আহ্বায়ক কাজী মঞ্জুরুল আলম ফিরোজ, সদস্য সচিব অ্যাডভোকেট কাজী মোঃ আযম এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান কবির প্রমুখ
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!