
বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি
ভোলার বোরহানউদ্দিনে গত সোমবার (২৫ মে) যাওয়া কালবৈশাখী ঝড়ে ঘর হারা অসহায় শাহে আলমকে আর্থিক অনুদান দিয়ে সহযোগীতা করে পাশে দাড়িয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ৷
রবিবার রাতে উপজেলার সাচড়া ইউনিয়নের দরুন গ্রামে ঝড়ে ক্ষতিগ্রস্ত শাহে আলমের বাড়ী গিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী সাচড়া ইউনিয়ন ৪নং ওয়ার্ড যুব বিভাগের পক্ষে মোঃ মিরাজ মৃধা ও মোঃ মিজান পাটোয়ারী নগদ ৭ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করেন ৷
আর্থিক অনুদান পেয়ে শাহে আলম জানান, ঝড়ের পর কেউ আমাদের খোঁজখবর নিতে আসেনি এমনকি ঈদের মধ্যেও কেউ খোঁজ নেয়নি ৷ ঈদ পরবর্তীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী আমাদের খোঁজ নিয়ে আর্থিক অনুদান প্রদান করায় তাদের প্রতি কৃতজ্ঞ ৷ আর্থিক সহযোগীতা সামান্য হলেও এই সময় আমার কাছে অনেক ৷
উল্লেখ্য, গত সোমবার (২৫ মে) বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়নের দরুন গ্রামে কালবৈশাখী ঝড়ে কয়েকটি বসতঘর বিধ্বস্ত হয় এবং অনেক স্থানে গাছ পালা ভেঙ্গে পড়ে ও বৈদ্যতিক লাইনের ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় ৷

আরও পড়ুন
জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতির ‘লাল ফিতায়’ বন্দি মেসার্স সওদাগর অটো রাইস মিলের বিদ্যুৎ সংযোগ
ফরম পূরণের টাকা দিয়েও প্রবেশপত্র পেলেন না রিক্তা, প্রতিবন্ধী বাবার কান্নায় ভারী তুলশীপুরের বাতাস
নিয়ামতপুরে ২২ লিটার চোলাই মদসহ ০৩ জন আসামী গ্রেফতার